কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুষ্টিয়ায় নিয়োগ ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুর ৩টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের সভাকক্ষে এ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এবং ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে প্রকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে কুষ্টিয়া জেলা পুলিশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, তদবির বা দুর্নীতির সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সৎ, চৌকস ও মেধাবী তরুণদের বাংলাদেশ পুলিশে অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ উদ্দেশ্যে নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যকে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্ধারিত নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান তিনি।
জানা গেছে, বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা আগামী ২৭, ২৮ ও ২৯ জুন ২০২৬ তারিখে কুষ্টিয়া পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হবে।
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), কুষ্টিয়া ফয়সাল মাহমুদ, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও শতভাগ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সকল দায়িত্বপ্রাপ্ত সদস্যকে আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |