| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া-১ আসনে মোটরসাইকেল প্রতীকের পক্ষে গণজোয়ার, উন্নত, শিক্ষিত ও অপরাধমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নুরুজ্জামান হাবলু মোল্লার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 04-02-2026 ইং
  • 46982 বার পঠিত
কুষ্টিয়া-১ আসনে মোটরসাইকেল প্রতীকের পক্ষে গণজোয়ার, উন্নত, শিক্ষিত ও অপরাধমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নুরুজ্জামান হাবলু মোল্লার
ছবির ক্যাপশন: কুষ্টিয়া-১ আসনে মোটরসাইকেল প্রতীকের পক্ষে গণজোয়ার, উন্নত, শিক্ষিত ও অপরাধমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নুরুজ্জামান হাবলু মোল্লার

মো. মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক ছাত্রনেতা দৌলতপুর উপজেলা বিএনপি আলহাজ্ব মো. নুরুজ্জামান হাবলু মোল্লার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনী আমেজে মুখর হয়ে উঠেছে পুরো দৌলতপুর উপজেলা। নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন এলাকায় জমে উঠেছে গণসংযোগ ও প্রচারণা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ সড়কে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেন মোটরসাইকেল প্রতীকের এই প্রার্থী। এ সময় দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতিতে গণসংযোগ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। মিছিল, পথসভা এবং লিফলেট বিতরণের মাধ্যমে তিনি ভোটারদের সামনে তুলে ধরেন তার উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার।

গণসংযোগকালে আলহাজ্ব মো. নুরুজ্জামান হাবলু মোল্লা বলেন, “দৌলতপুরের অবহেলিত জনপদের সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শান্তি-শৃঙ্খলা বজায় রেখে একটি আধুনিক ও সমৃদ্ধ এলাকা গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।” তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার দীর্ঘদিনের সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি সমর্থন ব্যক্ত করেন। স্থানীয় বাসিন্দারা জানান, নুরুজ্জামান হাবলু মোল্লা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তার মানবিকতা, সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার কারণে সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, মোটরসাইকেল প্রতীকের এই প্রার্থী একজন জনবান্ধব ও উন্নয়নমুখী নেতা হিসেবে ইতোমধ্যেই মানুষের আস্থা অর্জন করেছেন। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনে জনগণ তাকে বিজয়ী করে এলাকার উন্নয়নের ধারাকে আরও বেগবান করবে।

গণসংযোগ কর্মসূচি শেষে প্রার্থী ও তার সমর্থকরা দৌলতপুরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই মোটরসাইকেল প্রতীকের পক্ষে প্রচারণা ও জনসমর্থন দৃশ্যমানভাবে বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম