| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ৬ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 11-11-2025 ইং
  • 116444 বার পঠিত
কুষ্টিয়ায় জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ৬ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ৬ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার পৌর বাজারে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অভিযোগে দুই আড়ৎ ও চার খুচরা মাছ ব্যবসায়ীকে মোট ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় ২৭ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ভোক্তা অধিদফতর কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলি মিশিয়ে চিংড়ি বিক্রির দায়ে পৌর বাজারের মেসার্স মকুল মৎস্য ভান্ডার ও মেসার্স খোশবার হোসেন মৎস্য ভান্ডার—এই দুই আড়ৎতদারকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া খুচরা বিক্রেতা পাতু মাছের দোকান, রাজু মাছের দোকান ও মনোয়ার মাছের দোকান–এই তিনজনকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক মাসুম আলী বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৌর মাছ বাজারে পরিদর্শনে গিয়ে দেখা যায় কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ির ওজন বাড়াতে জেলি মিশিয়ে বিক্রি করছে। এটি ভোক্তাদের প্রতি প্রতারণা এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।”

তিনি আরও জানান, “এই জেলিযুক্ত মাছ খেলে পাকস্থলী ও কিডনি বিকলসহ নানা শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জব্দকৃত মাছ ধ্বংস করা হয়েছে।”

অভিযানে কুষ্টিয়া সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম