কুষ্টিয়া প্রতিনিধি :
খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় পারভেজ মাজমাদারকে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪টায় কুষ্টিয়া শহরের এন.এস. রোডস্থ পরিমল টাওয়ারের ৪র্থ তলায় কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবদুর রহিম, খুলনা জেলা শাখার আহবায়ক মোস্তাফিজুর রহমান, মাগুরা জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবু জাফর লাল, বাগেরহাট জেলা শাখার সভাপতি শেখ শিহাব উদ্দিন রুবেল, যশোর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ সোহরাব হোসেন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোহাম্মদ সাগর হোসেন, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এস.এম. রেদুওয়ান এবং খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল আলিম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোহাম্মদ হামিদুজ্জামান জলিল। গণমাধ্যমকে আরো শক্তিশালী ও দায়িত্বশীল করে তুলতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা পারভেজ মাজমাদারের দায়িত্বশীলতা, নেতৃত্বগুণ ও সাংবাদিকতা ক্ষেত্রে অবদানের প্রশংসা করবেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন পারভেজ মাজমাদার নিজেই, যিনি খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া জেলা শাখার সভাপতি। সঞ্চালনা করবেন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব সোহেল খন্দকার।
বক্তারা পারভেজ মাজমাদারের নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেবেন এবং খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের অগ্রযাত্রা আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করবেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |