| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 19-06-2026 ইং
  • 23619 বার পঠিত
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধারাবাহিক অভিযানে ৬০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন ২০২৬) জেলার কুমারখালী থানাধীন কয়া, সেরকান্দী এবং কুষ্টিয়া সদর থানার দহকুলাসহ বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে এ সাফল্য অর্জিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে কুমারখালী উপজেলার সেরকান্দী এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক (৫৫)-কে ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মো. রাসেল কবীর বাদী হয়ে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন। মামলাটি কুমারখালী থানার মামলা নং-২১, তারিখ ১৯ জুন ২০২৬।

একই দিনে অপর এক অভিযানে কুমারখালী উপজেলার কামালতলা এলাকার মো. দেলোয়ার হোসেন (৩৫)-কে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। পরে কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত। এ মামলার নম্বর ১২৩২/২৬।

অভিযানে মোট ৬০০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম