| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় লালন মেলায় গাঁজা বৈধ করার প্রস্তাব, জবাবে প্রশাসনের কড়া হুশিয়ারি

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 23-09-2025 ইং
  • 171626 বার পঠিত
কুষ্টিয়ায় লালন মেলায় গাঁজা বৈধ করার প্রস্তাব, জবাবে প্রশাসনের কড়া হুশিয়ারি
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় লালন মেলায় গাঁজা বৈধ করার প্রস্তাব, জবাবে প্রশাসনের কড়া হুশিয়ারি

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

আসন্ন লালন মেলাকে ঘিরে কুষ্টিয়ায় প্রস্তুতিমূলক সভায় এক আইনজীবীর অপ্রত্যাশিত প্রস্তাবকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অ্যাডভোকেট মো. মুস্তাফিজুর রহমান লালন মেলায় গাঁজা সেবনের বৈধতা দেওয়ার দাবি তোলেন। তাৎক্ষণিকভাবে সভাস্থলে হৈচৈ শুরু হয়। এ সময় সভার সভাপতি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন কড়া হুশিয়ারি দিয়ে বলেন, “এ ধরনের অসঙ্গত প্রস্তাব আর যেন কোনোভাবে উচ্চারণ করা না হয়।” তিনি আরও জানান, লালন মেলা একটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের উৎসব, যেখানে মাদক সেবনের বৈধতা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। প্রশাসন মাদকবিরোধী কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে এবং মেলার সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করে। প্রতি বছর ফকির লালন শাহের স্মরণে আয়োজিত এই ঐতিহ্যবাহী মেলায় দেশ-বিদেশ থেকে হাজারো ভক্ত, অনুসারী ও দর্শনার্থী কুষ্টিয়ায় ভিড় জমান। এবারের লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর। পাশাপাশি গ্রামীণ মেলা চলবে সাত দিনব্যাপী। তবে প্রস্তুতিমূলক সভায় গাঁজা বৈধকরণের প্রসঙ্গ ওঠার পর বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নানামহলে সমালোচনার জন্ম দেয়। প্রশাসনের দৃঢ় অবস্থানের পর আপাতত বিষয়টি স্তিমিত হলেও সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম