| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযান, বিপুল ভারতীয় মাদক উদ্ধার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 29-04-2026 ইং
  • 21299 বার পঠিত
কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযান, বিপুল ভারতীয় মাদক উদ্ধার
ছবির ক্যাপশন: কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযান, বিপুল ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে আবারও সাফল্যের স্বাক্ষর রাখল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি), যা সীমান্তে মাদকবিরোধী তৎপরতায় নতুন মাত্রা যোগ করেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপির একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়পুর মাঠপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১৪৯ বোতল মাদক সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৬৭ বোতল কোডেইন ফসফেট ও ট্রিপোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ এবং ৮২ বোতল কোডেইন ফসফেট ও ক্লোরফেনিরামিন মেলিয়েট সিরাপ। যার আনুমানিক সিজার মূল্য ৫৯ হাজার ৬০০ টাকা।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে নিয়মিত টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তে বিজিবির কঠোর অবস্থান শুধু চোরাচালান রোধেই নয়, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি ভবিষ্যতেও কঠোরভাবে বহাল থাকবে। জাতীয় নিরাপত্তা রক্ষা এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সীমান্তে দায়িত্বশীল বাহিনীর এমন সফল তৎপরতা স্থানীয় জনমনে স্বস্তি ফিরিয়েছে এবং মাদকবিরোধী সংগ্রামে নতুন আশার সঞ্চার করেছে।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম