| বঙ্গাব্দ
ad728
ad728

দৌলতপুরে তুলা চাষে ১ কোটি ৬৪ লাখ টাকার প্রণোদনা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 23-07-2026 ইং
  • 2112 বার পঠিত
দৌলতপুরে তুলা চাষে ১ কোটি ৬৪ লাখ টাকার প্রণোদনা
ছবির ক্যাপশন: ২ হাজার ৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার দৌলতপুরে ২০২৬-২৭ মৌসুমে তুলা চাষের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উৎপাদনে উৎসাহিত করতে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১ কোটি ৬৪ লাখ টাকা মূল্যের বিনামূল্যে তুলা বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তুলা উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া জোনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ প্রণোদনা বিতরণ করা হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রণোদনার উপকরণ বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তুলা উন্নয়ন বোর্ডের যশোর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোজাদ্দীদ আল শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন ও জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন, সাবেক চেয়ারম্যান আলহাজ গোলাল মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা রুস্তুম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শের আলী সবুজ, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকালের প্রতিনিধি মো. সাইফুল ইসলাম (শাহীন), উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহমেদ এবং কটন ইউনিট কর্মকর্তা এনামুল কবিরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, কৃষকের উন্নয়ন ও কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে পরিণত করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। তুলা উৎপাদন বাড়ানো সম্ভব হলে দেশের বস্ত্রশিল্পের কাঁচামালের চাহিদা পূরণে আমদানিনির্ভরতা কমবে। একই সঙ্গে তুলা চাষ কৃষকদের জন্য একটি সম্ভাবনাময় ও লাভজনক কৃষি উদ্যোগ হিসেবে গড়ে উঠবে।

তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক মোজাদ্দীদ আল শামীম বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে তুলা চাষ করলে কৃষকরা কাঙ্ক্ষিত ফলন পেতে পারেন। তুলা চাষে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন বলেন, দৌলতপুরের মাটি ও আবহাওয়া তুলা চাষের জন্য বেশ উপযোগী। সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে উন্নতমানের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ পাওয়ায় কৃষকদের মধ্যে তুলা চাষে আগ্রহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সভাপতির বক্তব্যে ইউএনও অনিন্দ্য গুহ বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকারের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তুলা চাষে সফলতা অর্জনের জন্য কৃষকদের সঠিক সময়ে পরিচর্যা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠান শেষে দৌলতপুর উপজেলার ২ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক তুলা চাষির মাঝে ১ কোটি ৬৪ লাখ টাকা মূল্যের বিনামূল্যে বীজ, সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারের এ প্রণোদনা কর্মসূচির ফলে দৌলতপুরে তুলা চাষের পরিধি আরও বাড়বে। পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং দেশের বস্ত্রশিল্পের কাঁচামাল উৎপাদনে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম