কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় মানবতা সামাজিক সংগঠনের উদ্যোগে এবং হামিদ জুয়েলার্স ও এককা জুয়েলার্স এর সৌজন্যে অনুষ্ঠিত মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়। খেলা অনুষ্ঠিত হয় কুঠিপাড়া মডেল মসজিদের উত্তর পাশে মানবতা সামাজিক সংগঠনের অফিস সংলগ্ন মাঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতা সামাজিক সংগঠনের সহ-সভাপতি মোঃ হাকিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ নুরুল ইসলাম। ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকাশে হোসেন মাসুম। সার্বিকভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ আরাফাত।
উক্ত খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা শহিদুল ইসলাম শহীদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহকারি সাংগঠনিক সম্পাদক মোঃ মুন্না, প্রচার সম্পাদক মোঃ জীবন আহমেদ, ক্রিড়া সম্পাদক সৈয়দ ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সম্রাট, ধর্ম বিষয়ক সম্পাদক নায়েব আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এ ছাড়া জহর আলী সর্দার, জিহাদ হোসেন, মামুন হোসেন, আলম শেখ, আশরাফুল হোসেন, শহিদুল ইসলাম, রাসেল আহমেদ, আকাশ আহমেদ, ইমন হোসেন, মনোয়ার হোসেন, মহিলা সদস্যবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |