| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়ার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 17-10-2025 ইং
  • 134416 বার পঠিত
কুষ্টিয়ায় মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়ার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়ার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার সদর উপজেলার লাহিনী দক্ষিণপাড়া রেগুলেটর মোড় এলাকায় অবস্থিত মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়া ও এতিমখানা-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) রাতে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সামাদ সাহেব, প্রধান উপদেষ্টা, মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়া, মাওলানা আব্দুল খালেক সাহেব, সভাপতি, ইমাম ঐক্য পরিষদ কুষ্টিয়া, মাওলানা সাইফুল ইসলাম সায়েম, নায়েবে আমির, ইসলামী ঐক্য আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা। হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, পরিচালক, দারুন নাজাত মডেল মাদ্রাসা কুষ্টিয়া।মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি, মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়া এবং মোঃ আক্তার শেখ, সভাপতি, অত্র মাদ্রাসার গভর্নিং বডি। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ আল আমিন হোসেন, প্রধান হাফেজ, হাফিজী বিভাগ, দারুল আশফাক আল ইসলামিয়া। প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুস সামাদ সাহেব বলেন, “ধর্মীয় শিক্ষা ও নৈতিকতা চর্চার মধ্য দিয়েই সমাজে শান্তি ও আলোকিত প্রজন্ম গড়ে তোলা সম্ভব। মাদ্রাসা শিক্ষার প্রসার ও এতিম শিশুদের আশ্রয়দানের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আলোচনা শেষে দেশের শান্তি, কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মো. শফিকুল ইসলাম। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম