কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
পবিত্র মাহে রমজানের পুণ্যময় আবহে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল সৌহার্দ্য, সম্প্রীতি ও আধ্যাত্মিক আবেশের অনন্য সমাবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি বিশ্ববিদ্যালয়-এর দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. গোলাম মওলা, আরবি ও ভাষা সাহিত্য বিভাগের প্রফেসর ড. কামরুল হোসাইন, প্রফেসর ড. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিসুর রহমান, কুষ্টিয়া জেলা জজকোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীমুল হাসান অপু, জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মো. ইউনুস আলী ও সদর উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদ।
স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক সোহেল রানা মানিক, প্রিন্সিপাল একাডেমিক মিস দিলরুবা পারভীন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, কুষ্টিয়ার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ। খুলনা বিভাগের অন্যতম আধুনিক ও স্মার্ট ক্যাম্পাস হিসেবে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বিশেষ সুনাম অর্জন করেছে। একটি মানসম্মত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জেলার গৌরব ও ভাবমূর্তি পুনরুদ্ধারে এ প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করছে বলেও তারা উল্লেখ করেন।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে এবং মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। প্রার্থনায় শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনের আহ্বান জানানো হয়।
সামগ্রিকভাবে, ধর্মীয় চেতনা ও শিক্ষার আদর্শিক বন্ধনে আবদ্ধ এ আয়োজনটি উপস্থিত সবার মাঝে সৃষ্টি করে অনাবিল প্রশান্তি ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |