মো. মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর-৩ আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ নির্বাচন সামনে রেখে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে মাঠে নেমেছেন দলীয় নেতাকর্মীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা টানা গণসংযোগে কুষ্টিয়া শহরের প্রধান সড়ক, অলিগলি ও জনবহুল এলাকাগুলোতে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
গণসংযোগ কার্যক্রমে মোহাম্মদ মনোয়ার হোসেন ও মো. মোস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার তুলে ধরেন। পাশাপাশি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করার বিষয়ে প্রকৌশলী জাকির হোসেন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
গণসংযোগকালে নেতাকর্মীরা বলেন,কুষ্টিয়া সদরকে একটি আধুনিক, পরিকল্পিত ও মানবিক নগরীতে রূপ দিতে হলে প্রয়োজন সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব। প্রকৌশলী জাকির হোসেন সরকার সেই নেতৃত্বের প্রতীক।”এদিকে গণসংযোগে অংশ নেওয়া সাধারণ ভোটারদের মাঝেও ছিল ব্যাপক আশাবাদ। অনেকেই জানান, দীর্ঘদিন ধরে তারা একজন শিক্ষিত, উন্নয়নমুখী ও মানুষের কথা শোনেন—এমন প্রতিনিধির প্রত্যাশা করে আসছিলেন। স্থানীয় এক প্রবীণ ভোটার আবেগঘন কণ্ঠে বলেন, “উনি আমাদের কথা মন দিয়ে শোনেন, সমস্যার সমাধানে আন্তরিক। তাই এবার ধানের শীষেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
স্লোগান, লিফলেট বিতরণ আর জনতার উচ্ছ্বাসে পুরো কর্মসূচি জুড়ে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে কুষ্টিয়া সদর-৩ এর রাজপথে। নেতাকর্মীদের চোখেমুখে ছিল দৃঢ় প্রত্যয়—জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থন নিয়েই ধানের শীষ এবার বিজয়ের বন্দরে পৌঁছাবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |