| বঙ্গাব্দ
ad728
ad728

শহিদ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতিচ্ছবি — ইবি ভিসি

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 20-12-2025 ইং
  • 94561 বার পঠিত
শহিদ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতিচ্ছবি — ইবি ভিসি
ছবির ক্যাপশন: রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শোক র‍্যালি

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শোক র‍্যালি ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে প্রশাসন ভবনের সামনের চত্বর থেকে শোক র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।

র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্য প্রদান অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ভারতীয় আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে শহিদ শরিফ ওসমান হাদি ছিলেন উচ্চকিত কণ্ঠস্বর, এক অনলবর্ষী ব্যক্তিত্ব ও প্রতিবাদী বক্তা। শহিদ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিচ্ছবি।”

তিনি আরও বলেন, “শহিদ হাদিকে হারিয়ে আমরা হারিয়েছি এক অমূল্য সম্পদ ও বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক মানচিত্রের এক উদীয়মান নক্ষত্র। তিনি চলে গেলেও তাঁর চেতনা ও আত্মত্যাগ আমাদের মাঝে চিরজাগ্রত থাকবে।”

ভাইস চ্যান্সেলর শহিদ ওসমান হাদির হত্যাকারীকে দ্রুত বাংলাদেশে এনে বিচার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও ক্যাম্পাসে সক্রিয় সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকে জোর দাবি জানান।

অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী বলেন, “মহান আল্লাহতায়ালা যেন শহিদ শরিফ ওসমান হাদির শাহাদাত কবুল করেন এবং তাঁর চেতনা আমাদের মাঝে চিরভাস্বর রাখেন।”

ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “মহান আল্লাহ যেন শহিদ হাদিকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করি।”

সংক্ষিপ্ত বক্তব্য শেষে শহিদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।

শোক র‍্যালিতে ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মনজুরুল হক, ডিনবৃন্দ, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট, বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শোক র‍্যালি ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. রাজিবুল ইসলাম।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম