মো. মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিট থেকে ১২টা পর্যন্ত সময়ের মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া মডেল থানাধীন লাহিনী বটতলা পশ্চিমপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ আজিম উদ্দিন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দৌলতপুর থানার লাহিনী বটতলা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং মোঃ আনিছুর রহমান ও আমেনা বেগমের পুত্র।
অভিযান চলাকালে আটক ব্যক্তির কাছ থেকে ইয়াবা ৪৫ পিস এবং প্রায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে। তারা সমাজের সর্বস্তরের জনগণকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার পাশাপাশি তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |