| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া সদর উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 23-10-2025 ইং
  • 85332 বার পঠিত
কুষ্টিয়া সদর উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক
ছবির ক্যাপশন: কুষ্টিয়া সদর উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক সরকারি উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, সেবা প্রদানে গতি সঞ্চার ও জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা নিশ্চিত করার বিষয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “সরকারি দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করতে হবে। জনগণই আমাদের মূল শক্তি।”

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রোকনুজ জ়ামান,  সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভায় উপজেলার চলমান উন্নয়ন প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক কর্মকর্তাদের মাঠপর্যায়ে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভা শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম