কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় সক্রিয় ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া কোর্ট স্টেশনে পৌঁছালে এ ঘটনা ঘটে।
যাত্রী ওঠানামার ভিড়ের সুযোগে ছিনতাই চক্রের এক সদস্য মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে কোর্ট স্টেশনে দায়িত্বে থাকা আরএনবি সদস্য সরোয়ার হোসেন ও জিআরপি সদস্য মনোয়ার হোসেনের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তির নাম সজিব শেখ (৩০)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার হররা কামারপাড়া গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে। সজিব জানায়, তার সঙ্গে একই চক্রের আরও একজন সহযোগী ছিল— রুবেল, কুষ্টিয়া সদর উপজেলার মিললাইন এলাকার সগীরের ছেলে। রুবেল মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
এ ঘটনায় তিনজন যাত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।১. বিউটি শাহা (৪০), স্বামী দেবব্রত শাহা, মজমপুর, কুষ্টিয়া। তার ছেলে খুলনাগামী ট্রেনে ওঠার পর ফোনটি হারিয়ে যায়। হারানো ফোনের মডেল রেডমি নোট ১১এস।২. আবু বক্কর সিদ্দিক, পিতা আতিয়ার রহমান, গ্রাম শালঘর মধুয়া, কুমারখালী, কুষ্টিয়া। তার ফোনের মডেল স্যামসাং গ্যালাক্সি এ১৫৫৬।৩. বিকাশ দেব, পিতা রাধা দেব, গ্রাম নওয়াপাড়া সিরাজকাটি, নওয়াপাড়া, যশোর। তার ফোনের মডেল স্যামসাং।
ভুক্তভোগীরা জানান, তারা কুষ্টিয়া সদর থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ সূত্রে জানা গেছে, আটক সজিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক সহযোগী রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয়দের মতে, ট্রেনের যাত্রীদের ভিড়কে কাজে লাগিয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশনে এমন ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। তবে এবার সাধারণ যাত্রীদের তাৎক্ষণিক পদক্ষেপে একজনকে আটক করতে সক্ষম হওয়ায় পুলিশ তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আশা করছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |