কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া শহরের লাহিনী বটতলা এলাকার শাহাপাড়া মোড়ের ১৪ বছর বয়সী মাদ্রাসাছাত্র সাজিদ নিখোঁজ হওয়ায় পরিবারে নেমে এসেছে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা। নিখোঁজ সাজিদ, সাদিকুল ইসলামের ছেলে, আজ রবিবার ২৬ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে মাদ্রাসা থেকে তার সমবয়সী এক ছেলের সঙ্গে বের হওয়ার পর থেকে আর বাড়ি ফেরেনি। দিনভর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা যায়, শান্ত স্বভাবের এই কিশোর নিয়মিত মাদ্রাসায় পড়াশোনা করে। আজকের মতো হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সন্তানের কোনো খোঁজ না পেয়ে অসহায় হয়ে পড়েছেন বাবা-মা। প্রতিটি মুহূর্ত যেন তাদের কাছে উৎকণ্ঠার প্রহর হয়ে উঠেছে।
নিখোঁজ সাজিদের পরিবার দেশবাসীসহ সকল সহৃদয় মানুষের কাছে সহযোগিতা কামনা করেছে। যদি কোনো ব্যক্তি সাজিদকে দেখে থাকেন, তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, কিংবা তাকে কোথাও চিনতে পারেন, তাহলে দ্রুত তার পিতা সাদিকুল ইসলামের সঙ্গে ০১৭৫৪-২৩৫৭৫০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
একটি শিশুর নিরাপদে পরিবারে ফিরে আসা শুধু একটি পরিবারের স্বস্তি নয়, মানবিক সমাজেরও দায়িত্ব। সাজিদকে দ্রুত খুঁজে পেতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে তার স্বজনরা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |