জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য ‘সংস্কারবিষয়ক সমন্বয় কমিটি’ গঠন করা হয়েছে। মঙ্গলবার এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন ৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত। কমিটির সমন্বয়ক করা হয়েছে সারোয়ার তুষারকে। কমিটির অন্য সদস্যরা হলেন মনিরা শারমিন, জাবেদ রাসিন, সালেহ উদ্দিন সিফাত ও আরমান হোসাইন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |