| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে নবম শ্রেণিতে ভর্তি শুরু, রয়েছে বৃত্তিসহ নানা সুবিধা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 11-11-2026 ইং
  • 245 বার পঠিত
কুষ্টিয়া সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে নবম শ্রেণিতে ভর্তি শুরু, রয়েছে বৃত্তিসহ নানা সুবিধা
ছবির ক্যাপশন: কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে ২০২৭ শিক্ষাবর্ষে এসএসসি (ভোকেশনাল) কোর্সে শিক্ষার্থী ভর্তি; সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার পাশাপাশি মিলবে সরকারি বৃত্তি ও কর্মসংস্থানের সুযোগ।

কুষ্টিয়া প্রতিনিধি |  প্রতুল মন্ডল 

বেকারত্ব দূরীকরণ, দক্ষ জনশক্তি তৈরি এবং কর্মমুখী শিক্ষার প্রসারে কুষ্টিয়ায় নতুন সম্ভাবনার দ্বার খুলছে সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট। ২০২৭ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটির নবম শ্রেণিতে এসএসসি (ভোকেশনাল) কোর্সে ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ১৫ নভেম্বর ২০২৬ থেকে ভর্তি ফরম বিতরণ ও ভর্তি কার্যক্রম চালু হবে।

‘কারিগরি শিক্ষার বিকল্প নাই, বেকারমুক্ত দেশ চাই—একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ দিচ্ছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এ কোর্সের অন্যতম আকর্ষণ হলো সম্পূর্ণ বিনা বেতনে পাঠদান। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বছরে ৩ হাজার ৬০০ টাকা হারে বৃত্তি প্রদানের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ শেষে ভাতার সুবিধাও রয়েছে বলে জানানো হয়েছে।

শিক্ষাজীবন শেষে কর্মসংস্থানের ক্ষেত্রেও রয়েছে সম্ভাবনা। সরকারি টেক্সটাইল প্রতিষ্ঠান ও বিভিন্ন শিল্পকারখানায় চাকরির সুযোগ তৈরির পাশাপাশি কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের কর্মজীবন গড়ে তোলার পথও উন্মুক্ত হবে শিক্ষার্থীদের সামনে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের সমমানের এসএসসি সনদ পাবে। এ সনদের মাধ্যমে দেশের যেকোনো কলেজে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। একই সঙ্গে ডিপ্লোমা-ইন-টেক্সটাইলসহ বিভিন্ন ডিপ্লোমা ইনস্টিটিউটে ভর্তির সুযোগও রয়েছে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির পাসের হার ছিল ৯৩ শতাংশ। এ ফলাফল কারিগরি শিক্ষার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টদের মতে, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু সনদনির্ভর শিক্ষা নয়, বরং হাতে-কলমে দক্ষতা অর্জনই একজন শিক্ষার্থীর কর্মজীবনের ভিত শক্ত করতে পারে। তাই ভবিষ্যৎ কর্মসংস্থান ও স্বনির্ভর জীবন গড়তে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

নিজের কিংবা সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

ভর্তিসংক্রান্ত যোগাযোগ:

সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, থানাপাড়া, কুষ্টিয়া। ঠিকানা: অ্যাডভোকেট আহসান উল্লাহ সড়ক (বার্মিজ গলি), থানাপাড়া, কুষ্টিয়া।

মোবাইল: ০১৭১৮-৫৫২৬৫৯, ০১৭৩১-৩২৪৫৪০, ০১৭১৪-৯৭৭১৭৮।

সুপারিনটেনডেন্ট, সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, কুষ্টিয়া।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম