কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মেরিট মডেল স্কুল আরও এক গৌরবোজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রেখেছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থী জান্নাত আরা জুঁই ২০২৫ সালে বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করে কুষ্টিয়া তথা বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছেন।
দীর্ঘ সাধনা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাত আরা জুঁই এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেন। তার এই সাফল্যের পেছনে অগ্রণী ভূমিকা পালন করেছেন মেরিট মডেল স্কুল স্কাউট দলের ইউনিট লিডার ও স্কাউটার নুরুন্নাহার শেফা। স্কাউট কার্যক্রমে তার দিকনির্দেশনা, নিষ্ঠা ও প্রেরণাই জান্নাত আরা জুঁইকে এই উচ্চতায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন উপলক্ষে মেরিট মডেল স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থী জান্নাত আরা জুঁইকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং এই অর্জনকে প্রতিষ্ঠানের জন্য একটি অনন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।
প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা জানান, মেরিট মডেল স্কুল কেবল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। তাদের মতে, পাঠ্যজ্ঞান তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন তা চারিত্রিক দৃঢ়তা ও নৈতিক উন্নতির সঙ্গে সমন্বিত হয়।
অভিভাবকরাও মনে করেন, শিক্ষার্থীদের সৎ চরিত্র, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে মেরিট মডেল স্কুল ইতোমধ্যেই কুষ্টিয়ার শিক্ষা অঙ্গনে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। শিশুর সার্বিক বিকাশে বিদ্যালয়ের যত্নশীলতা, আন্তরিকতা ও আধুনিক শিক্ষাপদ্ধতি অভিভাবকদের আস্থা আরও দৃঢ় করেছে।
স্কাউটে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে জান্নাত আরা জুঁই প্রমাণ করেছেন—সঠিক দিকনির্দেশনা, পরিশ্রম ও মূল্যবোধের সমন্বয় থাকলে শিক্ষার্থীরা জাতীয় পর্যায়েও গৌরব বয়ে আনতে সক্ষম। তার এই সাফল্য নিঃসন্দেহে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |