কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার শিক্ষাপ্রতিষ্ঠান রেসিডেন্সিয়াল মডেল স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক ও কম্পিউটার অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে বাংলা, ইংরেজি, গণিত, রসায়ন, হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, সমাজবিজ্ঞান ও হাফেজ-এ-কোরআন পদে শিক্ষক এবং একজন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৩টি পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। এর মধ্যে বাংলা, ইংরেজি ও গণিতে দুজন করে এবং রসায়ন, হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, সমাজবিজ্ঞান, হাফেজ-এ-কোরআন ও কম্পিউটার অপারেটর পদে একজন করে নিয়োগ দেওয়া হবে।
বাংলা, ইংরেজি, গণিত, রসায়ন, হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা ও সমাজবিজ্ঞান বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স বা মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে বিশেষ জ্ঞানসম্পন্ন এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতে পারদর্শী প্রার্থীরাও সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর পদের জন্য ওয়ার্ড, এক্সেল, ফটোশপ ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষক পদে মাসিক বেতন ৮ হাজার থেকে ১২ হাজার টাকা। কম্পিউটার অপারেটর পদের বেতন নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি এবং এক কপি ছবি জমা দিতে হবে। আগামী ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার আবেদন জমা দেওয়ার শেষ দিন। ৬ নভেম্বর, শুক্রবার সকাল ১০টায় লিখিত পরীক্ষা এবং ৭ নভেম্বর, শনিবার সকাল ১০টায় মৌখিক পরীক্ষা ও ডেমোক্লাস অনুষ্ঠিত হবে।
আগ্রহী প্রার্থীরা শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ইকবাল ভবন, কাটাইখানা মোড়, কুষ্টিয়া।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৩৩১-৮৩৫৩৩১ ও ০১৩৩১-
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |