কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
“নিজেকে হারিও না ফলাফলে—নিজেকে গড়ো পরিশ্রমে”—এই অনুপ্রেরণামূলক স্লোগানকে ধারণ করে কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষার ফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সকালে প্রতিষ্ঠানটির নিজস্ব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের প্রাণবন্ত উপস্থিতিতে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পুরো মিলনায়তনজুড়ে ছিল শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অভিভাবকদের গর্ব আর শিক্ষকদের সাফল্যের তৃপ্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), পুলিশ সুপার, কুষ্টিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন,“শুধু ভালো ফলাফলই যথেষ্ট নয়; নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধই একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাপ্টেন মোহাম্মদ নজরুল ইসলাম, অধ্যক্ষ, এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ। তিনি শিক্ষার্থীদের অধ্যবসায় ও নিয়মিত পরিশ্রমের মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক রাসেল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় ভালো ফলের জন্য নয়, বরং নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. মো. কামরুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। তিনি বলেন,“মেধাবিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা নিশ্চিত করাই সময়ের সবচেয়ে বড় দাবি।”
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া। এ সময় শিক্ষার্থীদের চোখেমুখে ফুটে ওঠে সাফল্যের আনন্দ ও আত্মবিশ্বাসের দীপ্তি, আর অভিভাবকদের মুখে ছিল সন্তুষ্টির হাসি।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়,“আপনার সন্তানের মেধাবিকাশ ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ।”
এই আয়োজন শিক্ষার্থীদের পরিশ্রমে আরও উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যতে ভালো ফলের পাশাপাশি মানবিক গুণাবলিতে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |