কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১২ নম্বর বোয়ালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং দোয়া কামনা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও ১২ নম্বর বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুল হক বিশ্বাস।
বুধবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "প্রিয় বোয়ালিয়া ইউনিয়নবাসী, আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই আমার চলার প্রেরণা। দীর্ঘদিন ধরে আমি আপনাদের সুখ-দুঃখের সাথী হিসেবে পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও সেই দায়িত্ব ও আন্তরিকতা নিয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি।"
তিনি বলেন, জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। কৃষক, শ্রমিক, গরিব, অসহায় ও মেহনতী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আজিজুল হক বিশ্বাস আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। জনগণের প্রত্যাশা পূরণের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি আধুনিক, সমৃদ্ধ ও বাসযোগ্য বোয়ালিয়া ইউনিয়ন গড়ে তুলতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।
তিনি ইউনিয়নের সর্বস্তরের ভোটার, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের প্রতি পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের সহযোগিতায় একটি উন্নত, সমৃদ্ধ, আধুনিক ও জনবান্ধব বোয়ালিয়া ইউনিয়ন গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ, আপনাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।"
তিনি নির্বাচনে সকলের সার্বিক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |