| বঙ্গাব্দ
ad728
ad728

মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 27-09-2026 ইং
  • 315 বার পঠিত
মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা
ছবির ক্যাপশন: সহকর্মীদের স্মৃতিচারণে উঠে এলো পেশাদারিত্ব, মানবিকতা ও জনদুর্ভোগের কথা তুলে ধরা এক সাংবাদিকের জীবন

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের স্মৃতিচারণে উঠে এসেছে তাঁর কর্মময় জীবন, পেশাগত নিষ্ঠা, মানবিক মূল্যবোধ এবং সাংবাদিকতায় তাঁর অবদানের নানা দিক। তাঁর অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি বিদেহী আত্মার শান্তি কামনা করেন উপস্থিত সাংবাদিকরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মিরপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, সাংবাদিক দেবাশীষ দত্ত ছিলেন একজন পেশাদার, দায়িত্বশীল ও নিষ্ঠাবান গণমাধ্যমকর্মী। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের কথা, এলাকার সমস্যা ও সাধারণ মানুষের দুর্ভোগ তাঁর লেখনীতে বিশেষ গুরুত্ব পেত। তাঁর অকালমৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর কর্ম ও স্মৃতি সহকর্মীদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবে।

বক্তারা আরও বলেন, দেবাশীষ দত্ত শুধু একজন সাংবাদিক ছিলেন না; তিনি ছিলেন সহকর্মীদের কাছে আন্তরিক, সদালাপী ও স্নেহশীল একজন মানুষ। তাঁর সহজ-সরল আচরণ ও মানবিক গুণাবলি সহকর্মীদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিল। তাঁর মৃত্যু একদিকে যেমন সাংবাদিক সমাজে শূন্যতা তৈরি করেছে, অন্যদিকে পরিবার-স্বজনের জন্য বয়ে এনেছে গভীর বেদনা।

স্মরণসভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের আলো-এর প্রকাশক ও সম্পাদক গাজী মাহবুবুর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাবের সহসভাপতি নুরুন্নবী বাবু, মিরপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও মাটির পৃথিবী-এর প্রকাশক-সম্পাদক এম.এ. জিহাদ এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক ও ইবি থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল।

এ ছাড়া উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শামসুল হক, সাধারণ সম্পাদক ও দৈনিক স্বর্ণযুগ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মো. রিপন, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক আজকের দর্পণ এবং দ্য মুসলিম টাইমস-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, জাতীয় দৈনিক খোলা কাগজ-এর নিজস্ব প্রতিবেদক সৌরভ হোসেন, মিরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিক, বাংলাবাজার-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি মীর রাকিবুল ইসলামসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক জিকো মন্ডল, কোষাধ্যক্ষ আশিকুল হক, ক্রীড়া সম্পাদক সুমন শাহ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল খালেক, নির্বাহী সদস্য ও আদিবাসী অধিকার-এর ভারপ্রাপ্ত সম্পাদক রাশেদুল ইসলাম, নির্বাহী সদস্য পিয়ারুল ইসলাম ও মিনহাজ উদ্দিন, সদস্য খন্দকার আনিসুজ্জামান নয়ন, প্রকাশনা সম্পাদক আসাদুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফ আল-লিমু, সদস্য মীর হাসান, আব্দুস সালাম, আব্দুর রহমান, বিএনপি নেতা রুহুল মন্ডলসহ অন্যান্য সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষী।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত শিখা ইন নামের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্ত্রী, শিশুপুত্র ও শ্বশুরসহ সাংবাদিক দেবাশীষ দত্ত নিহত হন। মর্মান্তিক এ ঘটনায় সাংবাদিক অঙ্গনসহ বিভিন্ন মহলে নেমে আসে গভীর শোকের ছায়া।

স্মরণসভায় বক্তারা প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম