কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা-এর আদাবাড়ীয়া ইউনিয়ন জুড়ে নির্বাচনী আমেজ ক্রমেই প্রাণবন্ত হয়ে উঠছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মো. রুস্তম আলী। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি আবারও ইউনিয়নবাসীর সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মো. রুস্তম আলী বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করেছি। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষা, যোগাযোগ, সামাজিক নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে সাধ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি। এবারও জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আদাবাড়ীয়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও সুশাসনভিত্তিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
স্থানীয়দের মতে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর রয়েছে সম্মানজনক অবস্থান এবং জনসেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতা। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে তাঁর অবদান তাঁকে একজন পরিচিত ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
নির্বাচনী প্রচারণায় তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
বীর মুক্তিযোদ্ধা মো. রুস্তম আলী আদাবাড়ীয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, “আমি আপনাদেরই মানুষ। আপনাদের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি। ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পেতে আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করি।”
উল্লেখ্য, আদাবাড়ীয়া ইউনিয়ন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার অন্যতম একটি ইউনিয়ন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |