| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া সদর উপজেলায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মানববন্ধন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 20-11-2025 ইং
  • 127130 বার পঠিত
কুষ্টিয়া সদর উপজেলায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মানববন্ধন
ছবির ক্যাপশন: কুষ্টিয়া সদর উপজেলায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া সদর উপজেলার ৪ নম্বর বটতৈল ইউনিয়নের বটতৈল বাইপাস মোড়ে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কুষ্টিয়া জেলা কমিটির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আয়োজন করা এ মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে খুচরা সার বিক্রেতারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা খুচরা সার বিক্রেতাদের ন্যায্য অধিকার, ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করা, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং সার বিক্রির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন নীতিগত জটিলতা দূর করার দাবি জানান।

এসময় অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাইদুল ইসলাম বলেন,“খুচরা সার বিক্রেতারা দেশের কৃষি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু নানান নীতিগত অসঙ্গতি, অতিরিক্ত চাপ এবং বাজার ব্যবস্থাপনার অনিয়মের কারণে আমাদের ব্যবসা হুমকির মুখে পড়েছে। অবিলম্বে খাতটির প্রতি দৃষ্টি দেওয়া না হলে কৃষক থেকে শুরু করে দেশের সার বিতরণব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে।”

মানববন্ধনে আরও কয়েকজন বক্তা সারের মূল্য নিয়ন্ত্রণ, সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং খুচরা বিক্রেতাদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন।

মানববন্ধন শেষে বক্তারা জানান, তাদের দাবি পূরণ না হলে তারা ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম