কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার অন্যতম আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাপ্রতিষ্ঠান এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান। এ সময় তিনি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, আধুনিক অবকাঠামো, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং শিক্ষার্থীকেন্দ্রিক পরিবেশ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান এবং জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মো. ইউনুস আলী।
প্রতিষ্ঠানে পৌঁছালে সংশ্লিষ্টরা অতিথিদের স্বাগত জানান। পরে জেলা প্রশাসক শিক্ষার্থীদের সঙ্গে এক আন্তরিক মতবিনিময়ে অংশ নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনা, ভবিষ্যৎ স্বপ্ন, নৈতিক মূল্যবোধ, প্রযুক্তি শিক্ষার গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যৎ জীবন গঠনে বিভিন্ন অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা দেন।
পরিদর্শনের একপর্যায়ে জেলা প্রশাসক প্রতিষ্ঠানের বিজ্ঞানাগার, আধুনিক কম্পিউটার ল্যাব, আইসিটি ল্যাব, স্মার্ট শ্রেণিকক্ষ, ক্যান্টিন, হোস্টেলসহ বিভিন্ন শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন। তিনি প্রতিষ্ঠানের আধুনিক শিক্ষা উপকরণ, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা সুযোগ-সুবিধা সম্পর্কে অবগত হন।
পরে তিনি শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, প্রযুক্তিনির্ভর পাঠদান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং মূল্যবোধভিত্তিক শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের দাবি, খুলনা বিভাগের প্রথম ISO 9001:2015 সনদপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে তারা আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। দক্ষ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্মার্ট ক্যাম্পাস, সমৃদ্ধ ল্যাব সুবিধা, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা ও সুশৃঙ্খল একাডেমিক পরিবেশকে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রার অন্যতম শক্তি হিসেবে তুলে ধরা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠদান ও পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সুনাগরিক, দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য। সেই লক্ষ্য সামনে রেখে এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিদর্শনকে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করে এডুকেয়ার কর্তৃপক্ষ তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাঁদের মূল্যবান সময়, পরামর্শ ও দিকনির্দেশনা প্রতিষ্ঠানের আগামী দিনের পথচলাকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও প্রযুক্তির সমন্বয়ে আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয়ে এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এই অগ্রযাত্রা কুষ্টিয়ার শিক্ষা অঙ্গনে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |