| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী পেশাজীবী দলের আংশিক কমিটি ঘোষণা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 31-07-2026 ইং
  • 1427 বার পঠিত
কুষ্টিয়ায় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী পেশাজীবী দলের আংশিক কমিটি ঘোষণা
ছবির ক্যাপশন: সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র সহ-সভাপতি পারভেজ মাজমাদার, সাধারণ সম্পাদক নিলুফা আকতার

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুষ্টিয়া জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম শহিদকে সভাপতি এবং দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক নিলুফা আকতারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল এবং দপ্তর সম্পাদক এ. কে. এম. আশিক উল্লাহ স্বাক্ষরিত ৩০ জুলাই ২০২৬ তারিখের এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত আংশিক কমিটিতে , কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক পারভেজ মাজমাদারকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। সহ-সভাপতি পদে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মাহাবুবুর রহমান সবুর মোল্লা, উপ-রেজিস্ট্রার মো. ইয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. মোর্তোজা হোসেন (কালা), বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুল হক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. কবির হোসেন, বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী কামাল আহম্মেদ করিম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. সুলতান মাহমুদ এবং সহকারী অধ্যাপক মো. মহাসিন আলী।

এ ছাড়া মো. তৌহিদুল ইসলাম (রিপন), ম্যানেজার, জনতা ব্যাংককে সহ-সভাপতি করা হয়েছে।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. সোহেল খন্দকার, আইনজীবী রফিকুজ্জামান সেন্টু, বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুর রহমান (টোনা), আশরাফ ইকবাল পিকলু, মো. শিপন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-হিসাব পরিচালক সুলতানা পারভীন এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. মুক্তার হোসেন।

এ্যাডভোকেট আশরাফ আলী যাদুকে কমিটির কোষাধ্যক্ষ করা হয়েছে।

নতুন এই কমিটিকে ঘিরে কুষ্টিয়ার পেশাজীবী অঙ্গনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।

কেন্দ্রীয় অনুমোদনের মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সংশ্লিষ্টদের মতে, পেশাজীবী সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমন্বয় গড়ে তুলে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করাই হবে নতুন কমিটির অন্যতম প্রধান চ্যালেঞ্জ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম