কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে সাধারণ সদস্য (“এ” গ্রুপ) থেকে পরিচালক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মোঃ আখতারুজ্জামান কাজল মাজ মাদার। নির্বাচনে বিজয়ের পর তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
গত শনিবার উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়ার বড় বাজারে চেম্বার ভবনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ গ্রুপের মোট ১২টি পরিচালক পদে অনুষ্ঠিত নির্বাচনে আখতারুজ্জামান কাজল মাজ মাদার সাধারণ সদস্যদের বিপুল সমর্থন পেয়ে জয়ী হন।
ব্যবসায়ী মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর এই বিজয়কে স্বাগত জানিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। জয়ের পর এক প্রতিক্রিয়ায় আখতারুজ্জামান কাজল মাজ মাদার বলেন, “ব্যবসায়ী সমাজের আস্থা ও ভালোবাসায় আমি ঋণী। আমি চেষ্টা করব কুষ্টিয়ার ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, উদ্যোক্তাদের স্বার্থরক্ষা এবং শিল্পের প্রসারে কাজ করতে।”
এসময় কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সদস্যসহ স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর সার্বিক সাফল্য কামনা করেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |