কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নে বিএনপির সম্মেলনে এক অপ্রত্যাশিত ঘটনার সৃষ্টি হয়। সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এক স্থানীয় বিএনপি নেতা হঠাৎ করেই ‘জয় বাংলা’ স্লোগান দিলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তীব্র হট্টগোল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তব্যের এক পর্যায়ে ওই নেতা ‘জয় বাংলা’ উচ্চারণ করলে সাথে সাথে অনেকে আপত্তি জানান এবং কেউ কেউ প্রতিবাদে শ্লোগান দেন। এ সময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলেও অন্য নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, বিএনপি একটি আদর্শিক রাজনৈতিক দল। দলীয় কর্মসূচি বা সম্মেলনে ভিন্ন কোনো রাজনৈতিক দলের স্লোগান দেওয়া কখনোই সমীচীন নয়। তারা ঘটনাটিকে ব্যক্তিগত ভুল উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানোর আহ্বান জানান।
সম্মেলনে কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |