| বঙ্গাব্দ
ad728
ad728

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রত্যাশা তারেক রহমানকে ঘিরে সাংবাদিক সংগঠনের অভিনন্দন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 17-02-2026 ইং
  • 275 বার পঠিত
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রত্যাশা তারেক রহমানকে ঘিরে সাংবাদিক সংগঠনের অভিনন্দন
ছবির ক্যাপশন: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রত্যাশা তারেক রহমানকে ঘিরে সাংবাদিক সংগঠনের অভিনন্দন

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রত্যাশা ও আলোচনার আবহ তৈরি হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে। দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পারেন—এমন সম্ভাবনাকে সামনে রেখে বিভিন্ন মহলে উচ্ছ্বাস ও শুভেচ্ছার বার্তা প্রকাশ পেয়েছে। এরই ধারাবাহিকতায় অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থা।

সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমতে তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নতুন গতি পাবে বলে তারা প্রত্যাশা করেন। সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, তাঁর দূরদর্শী ও অভিজ্ঞ নেতৃত্ব দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে সংগঠনের চেয়ারম্যান শামসুল আলম স্বপন বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী, জনবান্ধব ও দূরদর্শী নেতৃত্বের অপেক্ষায় রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দায়িত্ব গ্রহণের মাধ্যমে তারেক রহমান সেই প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা রাখবেন এবং দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনবেন।

সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আকতার চৌধুরী, মহাসচিব ইঞ্জিনিয়ার রোকমুনুর জামান রনি, ভাইস চেয়ারম্যান সাইফুর রহমান তালুকদার, যুগ্ম মহাসচিব সোহেল খন্দকার, সাংগঠনিক সচিব সেলিম মাহমুদ, সহ-সাংগঠনিক সচিব অ্যাডভোকেট কিফায়েত হোসেন মার্টিন, জুঁই চাকমা এবং প্রচার সচিব মো. মুনজুরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করেন।

নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে আরও উল্লেখ করেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি সমৃদ্ধ, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারেক রহমানকে ঘিরে নতুন প্রজন্মের মাঝে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। তারা মনে করেন, সম্ভাব্য নতুন নেতৃত্ব দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং জাতীয় রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ সৃষ্টি করতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম