| বঙ্গাব্দ
ad728
ad728

অস্ত্র-ড্রোনসহ নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সদস্য গ্রেপ্তার: রাজধানীতে নাশকতার বড় পরিকল্পনা ভেস্তে দিল ডিবি

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 30-04-2026 ইং
  • 18110 বার পঠিত
অস্ত্র-ড্রোনসহ নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সদস্য গ্রেপ্তার: রাজধানীতে নাশকতার বড় পরিকল্পনা ভেস্তে দিল ডিবি
ছবির ক্যাপশন: অস্ত্র-ড্রোনসহ নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সদস্য গ্রেপ্তার: রাজধানীতে নাশকতার বড় পরিকল্পনা ভেস্তে দিল ডিবি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে সম্ভাব্য নাশকতার এক ভয়ংকর ছক ভেস্তে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, ড্রোন ও আধুনিক প্রযুক্তিনির্ভর সরঞ্জামসহ নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বক্কর (২৫)।

ডিবির রমনা বিভাগের একটি চৌকস দল মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করে। বুধবার দুপুরে ডিবির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, প্রথম অভিযানে ভোর ৩টা ৫ মিনিটে কামরাঙ্গীরচর থানার তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসা থেকে ইমরান চৌধুরীকে আটক করা হয়। পরবর্তীতে সকাল ৫টা ৪০ মিনিটে কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে মোস্তাকিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

একই দিনে দুপুর ১২টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে আটক করে ডিবি।

অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি একনলা আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, একটি ধাতু শনাক্তকারী যন্ত্র, একটি ড্রোন এবং ড্রোন পরিচালনার বিভিন্ন সরঞ্জাম। এছাড়া জব্দ করা হয়েছে সংগঠন সংশ্লিষ্ট বই, লিফলেট ও গুরুত্বপূর্ণ নথিপত্র।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন ‘আকসা’র সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাশকতা ও গোপন হামলার পরিকল্পনা করছিল। এ উদ্দেশ্যে তারা আধুনিক প্রযুক্তি ও অস্ত্র সংগ্রহ করে সংগঠিত হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত আলামত বিশ্লেষণের মাধ্যমে সংগঠনটির বিস্তৃতি, সদস্যসংখ্যা ও নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য উদঘাটনের কাজ চলছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে রাজধানীতে সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে, তবে সতর্কতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন নিরাপত্তা সংশ্লিষ্টরা

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম