| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 28-09-2025 ইং
  • 164778 বার পঠিত
কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ছবির ক্যাপশন: কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী সমাজের প্রাণবন্ত অংশগ্রহণে চেম্বার ভবন ও আশপাশের এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করে। সর্বত্র ব্যানার-ফেস্টুনে সাজসজ্জা ছিল চোখে পড়ার মতো। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন চেম্বারের সভাপতি আলহাজ্ব মো. আবু জাফর মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মো. জাকিরুল ইসলাম, সহ-সভাপতি হাজী শাকিল আহমেদ জালাল ও পরিচালক পারভেজ মাজমাদার। এ ছাড়া প্রশাসনের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাদিন নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মোট ভোটার তালিকায় ছিলেন ১,৮৯৯ জন ব্যবসায়ী। এর মধ্যে ১,৫১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা সন্তোষজনক অংশগ্রহণ হিসেবে বিবেচিত হয়েছে।ফলাফলে সর্বাধিক ১,২৬৪ ভোট পেয়ে মো. ফুয়াদ রেজা ফাহিম বিজয়ী হন। দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন মো. আখতারুজ্জামান কাজল মাজমাদার (১,২৩‌০ ভোট) এবং তৃতীয় হয়েছেন হাজী মো. মেজবার রহমান (১,০৩৯ ভোট)। এছাড়া নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন মো. মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ (৯৬৬), মো. জিহাদুজ্জামান (৯৫৮), ইঞ্জিঃ মো. শাহাবুদ্দিন (৯১২), হাজী মো. রবিউর রহমান (৯০১), প্রকৌশলী মো. সাইফুল আলম মারুফ (৮৯২), উত্তম সাহা (৮৮২), এস.এম. আলমগীর আলম (৮৭৪), ইমরান হোসাইন (৮৭৩), মো. হামিদুর রহমান (৮৬৫), নির্বাচনে বিজয়ী পরিচালকরা আগামী দুই বছর কুষ্টিয়ার ব্যবসায়ী সমাজের নেতৃত্ব দেবেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় ব্যবসায়ী মহল ও প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম