কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কৃষিনির্ভর বাংলাদেশের প্রান্তিক কৃষকদের জন্য মানসম্মত চারা ও আধুনিক কৃষি উপকরণ এখন সময়ের দাবি। সেই চাহিদা পূরণে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি উদয়নগর এলাকায় গড়ে উঠেছে কৃষকবান্ধব প্রতিষ্ঠান রতনা নার্সারী, যা ইতোমধ্যেই কৃষকদের আস্থা ও নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে।
প্রোপ্রাইটর মো. আশরোত আলীর উদ্যোগে পরিচালিত এ নার্সারিতে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রকার সবজির উন্নতমানের চারা, সিডলিং ট্রে, টপসহ আধুনিক কৃষিকাজে প্রয়োজনীয় নানা উপকরণ। বিশেষ করে মৌসুমি ও বারোমাসি সবজির চারা সংগ্রহে কৃষকদের ভিড় বাড়ছে প্রতিদিন।
নার্সারির অন্যতম বিশেষত্ব হলো—এখানে পাওয়া যাচ্ছে কোকো পীট, সিডলিং ট্রে এবং মালসিং পেপার, যা আধুনিক ও বিজ্ঞানভিত্তিক কৃষি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব উপকরণ ব্যবহার করে কৃষকরা কম খরচে অধিক ফলনের সম্ভাবনা তৈরি করতে পারছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় কৃষকদের মতে, আগে মানসম্মত চারা ও কৃষি উপকরণ সংগ্রহে দূর-দূরান্তে যেতে হতো। এখন নিজ এলাকার মধ্যেই সহজে তা পাওয়া যাচ্ছে। এতে সময় ও ব্যয় দুটোই কমছে, পাশাপাশি বাড়ছে উৎপাদনশীলতা।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আশরোত আলী বলেন, “আমার লক্ষ্য শুধু ব্যবসা নয়, কৃষকদের পাশে দাঁড়িয়ে আধুনিক কৃষিকে এগিয়ে নেওয়া। ভালো মানের চারা ও উপকরণ দিয়ে কৃষকদের লাভবান করাই আমাদের মূল উদ্দেশ্য।”
দৌলতপুরের সাইফন সংলগ্ন খলিসাকুন্ডি উদয়নগরে অবস্থিত এই নার্সারিটি ইতোমধ্যে কৃষকদের কাছে পরিচিত নাম হয়ে উঠেছে। কৃষি উদ্যোক্তা ও তরুণ চাষিদের মাঝেও এর গ্রহণযোগ্যতা বাড়ছে দিন দিন।
কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এমন উদ্যোগ গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখছে। রতনা নার্সারীর মতো উদ্যোগ বিস্তৃত হলে কৃষিতে প্রযুক্তিনির্ভর নতুন বিপ্লব সম্ভব।
যোগাযোগের জন্য মোবাইল: ০১৭৪০-৮৫৯৯৬৯
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |