| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৮ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হলো, জরিমানা ২৯ লাখ টাকা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 07-01-2026 ইং
  • 22303 বার পঠিত
কুষ্টিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৮ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হলো, জরিমানা ২৯ লাখ টাকা
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৮ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হলো, জরিমানা ২৯ লাখ টাকা

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় পরিবেশ দূষণ রোধে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। জেলার সদর ও মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ৮টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ভাটামালিকদের কাছ থেকে মোট ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, এসব ইটভাটা পরিবেশগত ছাড়পত্র ও বৈধ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল। পাশাপাশি কৃষিজমি ও বসতবাড়ির নিকটবর্তী এলাকায় অবৈধভাবে ইট পোড়ানো হচ্ছিল, যা মারাত্মকভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করে দেন।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে নজরদারি আরও জোরদার করা হবে এবং পরিবেশ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম