| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটিকে বরণ করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 11-11-2025 ইং
  • 116603 বার পঠিত
কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটিকে বরণ করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটিকে বরণ করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত অনুমোদনে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি মো. রাফিদ শরীফ পাপন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান মাজিদুল (শুভ)-এর নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ জেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

এ সময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে ছাত্র রাজনীতিতে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মো. রাফিদ শরীফ পাপন, সিনিয়র সহ-সভাপতি মো. শাহরিয়ার আকাশ জয়, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান মাজিদুল (শুভ) এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুবায়ের বিন রেজাউল।

এছাড়া সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন আহসানুল ইসলাম (সজন), ইমন হোসেন, জিহাদ হাসান, মো. আসিফ শেখ ও ইয়াফিক শাহী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. হামজা বিশ্বাস, জেড এম ইমতিয়াজ আহমেদ কনক, মো. আবু সাঈদ সৌরভ ও আব্দুস সালাম। সাংগঠনিক সম্পাদক মো. রাতুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সামাউন পারভেজ আশিক, দপ্তর সম্পাদক মো. রোকনুজ্জামান, প্রচার সম্পাদক মো. সোহেল রানা এবং ছাত্রী বিষয়ক সম্পাদক অর্থী জান্নাত দায়িত্ব পালন করবেন।

নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “ছাত্রদলই বিএনপির প্রাণশক্তি। নবগঠিত এই কমিটি দেশপ্রেম ও আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে।”

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা বিএনপি নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলীয় আদর্শ ও সংগঠনের ঐক্য অটুট রেখে ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম