| বঙ্গাব্দ
ad728
ad728

খুলনা বিভাগীয় সমিতি ঢাকা’র সাধারণ সম্পাদক নির্বাচিত মোঃ রবিউল ইসলামকে দিশা পরিবারের অভিনন্দন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 20-11-2025 ইং
  • 65834 বার পঠিত
খুলনা বিভাগীয় সমিতি ঢাকা’র সাধারণ সম্পাদক নির্বাচিত মোঃ রবিউল ইসলামকে দিশা পরিবারের অভিনন্দন
ছবির ক্যাপশন: খুলনা বিভাগীয় সমিতি ঢাকা’র সাধারণ সম্পাদক নির্বাচিত মোঃ রবিউল ইসলামকে দিশা পরিবারের অভিনন্দন

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

খুলনা বিভাগীয় সমিতি ঢাকা’র সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব মোঃ রবিউল ইসলাম। তাঁর এ নির্বাচনে দিশা স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা (দিশা) পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।

দিশার নির্বাহী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম অত্যন্ত নিষ্ঠা, সুনাম ও সাফল্যের সঙ্গে দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, অঞ্চলের তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি এবং আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্বে দিশার বিভিন্ন মানবিক কার্যক্রম দেশজুড়ে প্রশংসিত হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় বলা হয়, “দিশা পরিবারের পক্ষ থেকে নির্বাহী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলামকে ‘খুলনা বিভাগীয় সমিতি ঢাকা’র সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। তাঁর অভিজ্ঞতা, সততা, মানবিক দৃষ্টিভঙ্গি ও উন্নয়নমূলক কাজের প্রতি দায়বদ্ধতা সমিতির কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।”

শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, “আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে খুলনা বিভাগের মানুষের কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে এবং প্রবাসী ও রাজধানীতে বসবাসরত খুলনার মানুষের ঐক্য, সহযোগিতা ও স্বার্থরক্ষায় সমিতি আরও গতিশীল ভূমিকা পালন করবে।”

এদিকে দিশার বিভিন্ন পর্যায়ের সদস্যরাও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে বলেছেন, “এটি শুধু দিশার জন্য নয়, বরং খুলনা বিভাগের গর্ব। তাঁর নেতৃত্ব সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।”

জনাব মোঃ রবিউল ইসলাম নিজের প্রতিক্রিয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সমিতির দায়িত্ব পালন করতে সকলের সহযোগিতা চাই। খুলনা বিভাগের উন্নয়ন, ঐক্য ও মানবিক সহায়তায় আমি সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো।”

দিশা পরিবার তাঁর সফল দায়িত্ব পালন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম