| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 01-12-2025 ইং
  • 104556 বার পঠিত
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক
ছবির ক্যাপশন: কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া: সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোনসহ এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১১টার দিকে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আতারপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি এর দিকনির্দেশনায় এবং তত্ত্বাবধানে নায়েক সজল কুমারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে প্রায় ১৫০ গজ অভ্যন্তরে অভিযান পরিচালনা করে।অভিযানকালে ডিগ্রীরচর গ্রামের মো. আরিফুল ইসলাম (২৪) কে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। আটক অস্ত্রের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।

বিজিবি জানায়, আটক আসামির বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ চোরাচালান প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সময়ে একের পর এক সফল অভিযানের মাধ্যমে বিজিবি তাদের জিরো টলারেন্স নীতির বাস্তব উদাহরণ স্থাপন করেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম