| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় নির্বাচনী দায়িত্বে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ শুরু

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 28-10-2025 ইং
  • 132013 বার পঠিত
কুষ্টিয়ায় নির্বাচনী দায়িত্বে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ শুরু
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় নির্বাচনী দায়িত্বে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ শুরু

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কুষ্টিয়ায় শুরু হয়েছে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫ খ্রি.) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়ার আয়োজনে ০৩ দিন মেয়াদী “দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্স (৪র্থ পর্যায়)”-এর ৭ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব। নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রত্যেক পুলিশ সদস্যকে হতে হবে সচেতন, দৃঢ় ও মানবিক।”

প্রশিক্ষণ চলাকালীন কনস্টেবল থেকে শুরু করে ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তারা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা, বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার, অস্ত্রের সঠিক ব্যবহারসহ বিভিন্ন বাস্তব প্রশিক্ষণমূলক দিক সম্পর্কে শিক্ষা গ্রহণ করবেন।

এসময় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের প্রশিক্ষকবৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারী সদস্যরা নির্বাচনী দায়িত্বে আরও দক্ষ, দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম