কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান ২১ সেপ্টেম্বর ২০২৫ রবিবার আকস্মিকভাবে কুমারখালী থানা পরিদর্শন করেছেন।পরিদর্শনের শুরুতে তিনি থানা চত্বরে সালামী গ্রহণ করেন। পরবর্তীতে থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা, হাজতখানা এবং সরকারি অস্ত্রাগার সরেজমিনে ঘুরে দেখেন। এছাড়াও তিনি কুমারখালী থানায় আয়োজিত চৌকিদার প্যারেড পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেন।পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “জনগণের আস্থা অর্জনে পুলিশকে সততা, শৃঙ্খলা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তার এই আকস্মিক পরিদর্শনে থানা এলাকার সার্বিক কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |