| বঙ্গাব্দ
ad728
ad728

মহান বিজয় দিবসে কুষ্টিয়া প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 16-12-2025 ইং
  • 51949 বার পঠিত
মহান বিজয় দিবসে কুষ্টিয়া প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি
ছবির ক্যাপশন: মহান বিজয় দিবসে কুষ্টিয়া প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
এ সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
কুষ্টিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের জাতির সবচেয়ে গৌরবময় অধ্যায়। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাংবাদিক সমাজকে বস্তুনিষ্ঠতা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তারা আরও বলেন, মহান বিজয় দিবস আমাদের প্রেরণার উৎস—এই দিনে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম