| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 13-09-2025 ইং
  • 180051 বার পঠিত
কুষ্টিয়ায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

কুষ্টিয়া প্রতিনিধি : মোঃ মুনজুরুল ইসলাম

ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো ১০ম বার্ষিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া সদর উপজেলার কুঠিপাড়া মডেল মসজিদ হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজল মাজমাদার, সাধারণ সম্পাদক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ও সাধারণ সম্পাদক কুষ্টিয়া বড় জামে মসজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারভেজ মাজমাদার, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রবীণ হিতোষী সংঘ কুষ্টিয়া জেলা শাখা, সভাপতি পরিমল থিয়েটার ও সভাপতি খুলনা বিভাগীয় প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখা, এবং সোহেল খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগীয় প্রেসক্লাব ও প্রধান সম্পাদক দৈনিক স্বর্ণযুগ, কুষ্টিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম গাজ্জালী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজিজুল হক। সঞ্চালনায় ছিলেন মোঃ ইব্রাহিম খলিল, শাহেদুল হক শিমুল ও শানজিদ রহমান সিয়াম। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা অংশ নেয় এবং কুরআন তেলাওয়াত, হামদ-নাত, ক্বিরাত, ইসলামিক সংগীতসহ নানা বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, এ ধরনের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে ধর্মীয় শিক্ষার প্রতি অনুপ্রাণিত করবে এবং নৈতিকতা ও মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম