কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
মিরপুরে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক কৃষককে মাসকলাই আবাদে উৎসাহিত করতে এই বীজ ও সার প্রদান করা হয়েছে। এতে প্রত্যেক কৃষককে নির্ধারিত পরিমাণ মাসকলাই বীজ, ডিএপি ও এমওপি সার দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজমুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, মিরপুর, কুষ্টিয়া। তিনি বলেন, “সরকার কৃষিকে প্রণোদনা দিয়ে এগিয়ে নিতে চায়। আমাদের মিরপুরের মাটি মাসকলাই চাষের জন্য খুবই উপযোগী। তাই এ বীজ ও সার কৃষকদের আয়ের পথ সুগম করবে। কৃষকরা এ উদ্যোগে আনন্দ প্রকাশ করে জানান, বিনামূল্যে বীজ ও সার পেয়ে তারা আগ্রহের সঙ্গে মাসকলাই আবাদ করবেন। এতে তাদের উৎপাদন খরচ কমবে এবং লাভবান হবেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার ও মাঠপর্যায়ে নিয়মিত পরামর্শ দিয়ে পাশে থাকব। এ প্রকল্প সফল হলে আগামীতে আরও বেশি কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ কৃষকরা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |