সাজ্জাদ আহম্মেদ খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী মোঃ আবুল কালাম ওরফে কালু (৫৫) গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২.৪৫ মিনিটের সময় বিশেষ অভিযান পরিচালনাকালে খোকসা থানাধীন বনগ্রাম এলাকা হইতে কুখ্যাত সন্ত্রাসী মোঃ আবুল কালাম কালু (৫৫), পিতা-মৃত মোবারক হোসেন, সাং-বনগ্রাম পূর্বপাড়া, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আবুল কালাম কালু পাবনা জেলার বেড়া থানার একটি চাঁদাবাজি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী। বর্তমান জামিনে আছে। তাছাড়া তার বিরুদ্ধে দুইটি বিস্ফোরক আইন, বিশেষ ক্ষমতা আইন এবং মারামারি সহ দশটি মামলা রয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বিষয়টি হোয়াটসঅ্যাপের মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |