কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর বাগানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই পরিবারের পিতা ভেলু মন্ডলের জমি নিয়ে তার দুই ছেলের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে ওই বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে জাহিদ (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহত শরিফুল ও রাব্বি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, “পিতার জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের মধ্যে এনামুল, বাদল, আলামিনসহ কয়েকজনের নাম পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |