| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 29-08-2025 ইং
  • 154015 বার পঠিত
কুষ্টিয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার বারখাদা ১৩ নং ওয়ার্ডের উদ্যোগে এক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৯ আগস্ট  বিকালে শহরের ত্রিমোহনী বাজার এলাকায় এ সমাবেশে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তিনি বলেন, “দেশের চলমান সঙ্কট নিরসনে ইসলামপন্থী নেতৃত্বের বিকল্প নেই। জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমেই ইনশাআল্লাহ ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া সদর-৩ আসনের এমপি নমিনি মাওলানা মুফতি আমির হামজা। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জামায়াত সবসময় মাঠে থাকবে। দেশকে দুর্নীতি ও অন্যায়ের হাত থেকে রক্ষা করতে ইসলামি নেতৃত্বকে সামনে আনতে হবে। বিশেষ অতিথি কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক বলেন, “শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে পরিবর্তন আসবেই। সমাবেশে সভাপতিত্ব করেন মুজাহিদুল ইসলাম সুজন। এ সময় আরও উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আলতাফ হোসেন আলকা, জামায়াত নেতা জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম