| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নির্বাচিত হওয়ায় মেজবাউর রহমান পিন্টুকে সংবর্ধনা প্রদান

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 21-11-2026 ইং
  • 852 বার পঠিত
কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নির্বাচিত হওয়ায় মেজবাউর রহমান পিন্টুকে সংবর্ধনা প্রদান
ছবির ক্যাপশন: কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নির্বাচিত হওয়ায় মেজবাউর রহমান পিন্টুকে সংবর্ধনা প্রদান

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় দোকান মালিক কল্যাণ সমিতি, কুষ্টিয়ার সম্মানিত উপদেষ্টা মেজবাউর রহমান পিন্টুকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়। তাঁর নতুন দায়িত্বপ্রাপ্তিকে ঘিরে ব্যবসায়ী সমাজ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দ-উৎসাহের সৃষ্টি হয়েছে।

এ উপলক্ষে দোকান মালিক কল্যাণ সমিতি, কুষ্টিয়ার উদ্যোগে আয়োজন করা হয়েছে আনন্দঘন, সৌহার্দ্যপূর্ণ ও সাংস্কৃতিক আবহে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। “সুরের মায়ায়, স্নেহের ছোঁয়ায়—এসো মিলি আজ প্রীতির মোহনায়” হৃদয়ছোঁয়া এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টায় কুষ্টিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দোকান মালিক কল্যাণ সমিতি, কুষ্টিয়ার প্রধান উপদেষ্টা, কুষ্টিয়া জেলা চেম্বার অব কমার্সের পরিচালক এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান কাজল মাজমাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য মোঃ হাফিজুর রহমান হেলাল; জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সমিতির উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য মিরাজুল ইসলাম রিন্টু; জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা জজ কোর্ট, কুষ্টিয়ার নারী ও শিশু বিষয়ক স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীম-উল-হাসান অপু; এছাড়া সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোকান মালিক কল্যাণ সমিতি, কুষ্টিয়ার সভাপতি মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ স্বাগত বক্তব্যের মাধ্যমে অতিথিদের বরণ করে নেন।

মেজবাউর রহমান পিন্টুর নতুন দায়িত্বপ্রাপ্তি কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। তাঁর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টায় জেলার ক্রীড়াক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন, ক্রীড়া কার্যক্রমের প্রসার এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে নতুন গতি সঞ্চারিত হবে বলে প্রত্যাশা তাঁদের।

ব্যবসায়ী সমাজের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনা আয়োজন করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়েছে আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির এক স্মরণীয় মিলনমেলা।

সম্মাননা, আন্তরিক শুভেচ্ছা, সাংস্কৃতিক পরিবেশনা ও সৌহার্দ্যের আবহে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়ে সংবর্ধিত অতিথি মেজবাউর রহমান পিন্টুর নতুন পথচলাকে আরও অনুপ্রেরণাময় করে তুলবে এ আয়োজন।

সৌহার্দ্য, সম্মান ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে প্রীতির এই মিলনমেলায় সবাইকে উপস্থিত থাকার আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন দোকান মালিক কল্যাণ সমিতি, কুষ্টিয়ার নেতৃবৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম