| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক, মোবাইল কোর্টে সাজা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 14-05-2026 ইং
  • 11501 বার পঠিত
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক, মোবাইল কোর্টে সাজা
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক, মোবাইল কোর্টে সাজা

কুষ্টিয়া প্রতিনিধি:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা প্রদান করা হয়।

বুধবার (১৩ মে ২০২৬) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আল্লারদর্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তি হলেন মোঃ শিপন আলী রাসেল মন্ডল (২৪)। তিনি দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ নাফু শেখ।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাকিউল আলম। মামলার নম্বর ১০১২/২৬। এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ রাসেল কবীর বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তরুণ সমাজকে মাদকের করালগ্রাস থেকে ফিরিয়ে আনতে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম