| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার হাটশ হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা সেলিম উদ্দিন মাহমুদের

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 21-11-2026 ইং
  • 877 বার পঠিত
কুষ্টিয়ার হাটশ হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা সেলিম উদ্দিন মাহমুদের
ছবির ক্যাপশন: নতুন পাড়া বোয়ালদাহে উঠান বৈঠকে এলাকাবাসীর সমর্থন ও সহযোগিতার আশ্বাস

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

আসন্ন ১নং হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন সেলিম উদ্দিন মাহমুদ। শুক্রবার (২০ নভেম্বর) ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নতুন পাড়া বোয়ালদাহে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতার কথা জানান।

স্থানীয় মুরব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এ উঠান বৈঠকটি পরিণত হয় এক আন্তরিক মতবিনিময় সভায়। সেখানে এলাকার উন্নয়ন, জনসেবা ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে সেলিম উদ্দিন মাহমুদ বলেন, “আমাদের এলাকা থেকে কখনো কেউ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেননি। আমি আপনাদের সমর্থন পেলে নির্বাচনে অংশগ্রহণ করব এবং এই এলাকার উন্নয়নের জন্য কাজ করব।”

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছেন। মানুষের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতাই তাঁর সবচেয়ে বড় শক্তি। সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে হাটশ হরিপুর ইউনিয়নকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।

এ সময় তিনি ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং তরুণ সমাজের অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

উঠান বৈঠকে স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন মঞ্জিল ফকির, আলফাজ হোসেন, মেজবার রহমান, শফি খা, সোহাগ উদ্দিন, ডাক্তার ইউসুফ, জহির উদ্দিন, বাবলু, মো. খসরুল, মো. কানন, মো. হালিম মন্ডল, মো. নজরুল ইসলাম, মো. খোকন উদ্দিন ও মো. আনোয়ার হোসেনসহ অনেকে।

বক্তারা সেলিম উদ্দিন মাহমুদের চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণাকে স্বাগত জানিয়ে তাঁর প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈঠকে উপস্থিত এলাকাবাসী তাঁর বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে তাঁর পাশে থাকার আশ্বাস দেন। উঠান বৈঠক শেষে সেলিম উদ্দিন মাহমুদ উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

স্থানীয় পর্যায়ে এ উঠান বৈঠকের মধ্য দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে হাটশ হরিপুরে নতুন রাজনৈতিক আলোচনা ও নির্বাচনী আগ্রহের সূচনা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম