কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপির আগামী ৩০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ কুষ্টিয়া জেলা সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি ও তৎপরতা। প্রধানমন্ত্রীর এ সফর সুষ্ঠু, সুন্দর, নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
সভায় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সফরের প্রতিটি কার্যক্রম সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বিত উদ্যোগ, গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা, প্রয়োজনীয় প্রস্তুতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টিও আলোচনায় স্থান পায়।
প্রস্তুতিমূলক সভায় জেলা পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরকে ঘিরে ইতোমধ্যে জেলার প্রশাসনিক অঙ্গনে ব্যাপক কর্মতৎপরতা শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ এ সফরকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও তৈরি হয়েছে প্রত্যাশা ও আগ্রহ। সবার প্রত্যাশা, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব মহলের সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর সুশৃঙ্খল, সফল ও স্মরণীয় হয়ে উঠবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |